To Learn Team (tolearnteam.com) একটি বাংলা শিক্ষামূলক ব্লগ। এখানে HSC ICT, C ও Python প্রোগ্রামিং, Linux, Excel এবং English Grammar বিষয়ে সহজ বাংলায় টিউটোরিয়াল প্রকাশ করা হয়। আমাদের মূল পাঠক বাংলাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ভর্তি ও চাকরির পরীক্ষার প্রার্থীরা।
লেখক পরিচিতি (About the Author)
এই সাইটের কনটেন্ট লেখেন ও পর্যালোচনা করেন Omar Faruque, Assistant Professor (ICT), CPSCR, Rangpur। তিনি ১৪ বছর ধরে কলেজ পর্যায়ে Information & Communication Technology পড়াচ্ছেন।
- BSc in Electronics & Communication Engineering (ECE)
- MSc in Computer Science & Engineering (CSE) এবং MSc in ECE
- Technical Editor, Bangladesh Journal of Ecology (esbangladesh.org) ও Bangladesh Journal of Entomology (bangladeshes.org)
এখানে কী পাবেন (What You Will Find)
- HSC ICT (Class XI–XII): অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা ও বোর্ড পরীক্ষার প্রশ্নের সমাধান
- Programming: C, Python, SQLite – শুরু থেকে অ্যাডভান্সড পর্যন্ত
- Linux in Bangla: CentOS/RHEL সার্ভার সেটআপ ও কমান্ড
- Excel A to Z: ফর্মুলা, ফাংশন ও ব্যবহারিক উদাহরণ
- English: Grammar ও Spoken English
আমরা কীভাবে লিখি (How We Write)
প্রতিটি টিউটোরিয়ালের বিষয় ও কাঠামো শ্রেণিকক্ষে পড়ানোর অভিজ্ঞতা থেকে ঠিক করা হয়। খসড়া তৈরিতে কখনো কখনো AI টুলের সাহায্য নেওয়া হয়, তবে প্রকাশের আগে লেখক নিজে তথ্য, কোড ও উদাহরণ যাচাই করেন। বিস্তারিত জানতে আমাদের Editorial Policy দেখুন।
কোনো ভুল চোখে পড়লে বা নতুন কোনো বিষয়ে লেখা চাইলে Contact Us পেজের মাধ্যমে জানান। আমরা দ্রুত সংশোধন করার চেষ্টা করি।
